MyMandir hindu calendar, festivals date time

mymandir hindu festivals, hindu panchang and muhurat, online hindu calendar and bengali calendar.

Thursday, November 23, 2017

২০২১ মহালয়া তারিখ এবং দিন, ২০২১ বাংলা ক্যালেন্ডার

২০২১ মহালয়া তারিখ এবং দিন, ২০২১ বাংলা ক্যালেন্ডার অনুসারে মহালয়া কখন হবে জেনে নিন। ২০২১ মহালয়া ক্যালেন্ডার। ২০২১ বাংলা উৎসবের তারিখ ও দিন।

এই বছরের মহালয়ার তারিখ ও দিন :
৬ অক্টোবর ২০২১
 বুধবার    
মহালয়া বাঙালীদের একটি বড় উৎসব। মহালয়া আবার পিতৃপক্ষ নামেও বিশেষ পরিচিত। এটি দুর্গাপূজার সাতদিন আগে অমাবস্যার দিন পালিত হয়। মহালয়ার দিন থেকে দুর্গাপূজার চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। এইদিন সকালে নদীতে পুরুষেরা তাঁদের মৃত পূর্বপুরুষদের উপলক্ষে তর্পন প্রদান করেন। মহালয়ার দিনে একটি বিশেষ মুহূর্তে দেবী দুর্গার চক্ষু আঁকা হয়, একে চক্ষুদান বলা হয়। এইদিন ভোরে রেডিওতে মহালয়া সম্প্রসারিত হয়। সকলে ধুপ, ধুনা ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করে। মহালয়ার দিন পরম ক্ষমতাশালী দেবী দূর্গা রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন। মহালয়ার সারাদিন বিভিন্ন পূজা-অর্চনা হয়।