২০২৪ অকাল বোধন তারিখ এবং দিন, ২০২৪ বাংলা ক্যালেন্ডার অনুসারে অকাল বোধন কখন হবে জেনে নিন। ২০২৪ অকাল বোধন ক্যালেন্ডার। ২০২৪ বাংলা উৎসবের তারিখ ও দিন।
এই বছরের অকাল বোধনের তারিখ ও দিন :
৯ অক্টোবর ২০২৪
বুধবার
অকাল বোধন হিন্দু বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। বাঙালী ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই উৎসবটি পালিত হয়। অকাল বোধন হল শারদীয় দুর্গাপূজার সূচনা। রামায়ন অনুসারে রাবণকে বধ করার আগে রাম বেল গাছের তলায় দেবী দুর্গার পূজা করেছিলেন। হিন্দু শাস্ত্রমতে শরৎকাল দুর্গা পুজার জন্য সঠিক সময় নয়, রামের দ্বারা অসময়ে দেবী দুর্গার পুজা অকাল বোধন নামে পরিচিত। এইদিন বেল গাছের তলায় কলশ রেখে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। সারাদিন পূজা-অর্চনার মধ্য দিয়ে অকাল বোধন উৎসবটি পালন করা হয়।